একবার চাঁদ বদনে বল রে ভাই

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

একবার চাঁদ বদনে বল রে ভাই।

বান্দার এক দমের ভরসা নাই।।

কি হিন্দু কি যবনের বালা

পথের পতিত চিনে ধর এই বেলা

পিছে কাল-শমন

আছে সদায় সর্বক্ষণ

কোনদিন বিপদ ঘটাবে ভাই।।

আমার বিষয় আমার বাড়ি-ঘর

সদায় এই রবে দিন গেল রে আমার

বিষয় বিষ খাবা

সে ধন হারাবা

শেষে কাঁদলে কি আর শোনবে তাই।।

নিকটে থাকিতে রে সে ধন

বিষয়-চঞ্চলাতে খুঁজলিনে এখন

অধীন লালন কয়,

সে ধন কোথা রয়

আখেরে খালি হাতে সবাই যায়।।

—————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১২৯

‘লালন গীতিকা’য় অন্তরার ২য় চরণে ‘পথের পতিত’ স্থলে ‘পথের পণ্ডিত’ কথান্তর আছে। – পৃ. ১৬৪

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *