একবার যদি আমি আরব যেতাম নবীজির দেশে

নাঈম মিয়া

1 min read September 17, 2026

একবার যদি আমি আরব যেতাম
নবীজির দেশে
রওজা নবীর মদিনা শরিফ
দেখতাম আফসোসে।।

নবী মোদের মদিনাওয়ালা
আসলেন ভূবন মাঝে
জীব,জ্বীন পাহাড় টিলা করে কলরব
সালাম জানায় চরণ মোবারক মাঝে।।

ইয়া মুহাম্মদ সাল্লেআলা
আওয়াজ ধ্বনি ঐ আসে
বুলবুলিরা ডাকে শুনা যায়
হাওয়ায় হাওয়ায় ভাসে।।

অধম আমি কাঁদি সদা
যেতে পারিনি মদিনাতে
নবীর শানে তাই পড়ি দুরুদ
আল্লাহ যেন শুনেন সকল নাতে।।

রচনাকাল-২৩/১৯/২৩

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *