একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গাঁয়

গাজী মাজহারুল আনোয়ার

Lyricist: গাজী মাজহারুল আনোয়ার Composer: আনোয়ার পারভেজ 1 min read September 17, 2026

একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গাঁয় ।
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায় ।।

পিদিম জ্বালা সাঁঝের বেলা
শান বাঁধানো ঘাটে
গল্পকথার পানসি ভিড়ে
রূপ কাহিনীর বাটে।
মধুর মধুর মায়ের কথায়
প্রাণ জুড়িয়ে যায়।।

ফসল ভরা স্বপ্নঘেরা
পথ হারানো ক্ষেতে
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে।
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।।

*

গান – একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গাঁয়
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গাজী মাজহারুল আনোয়ার শাহনাজ রহমতুল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *