
একি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়,
ভালোবেসে রাজা বা ফকির দুই হওয়া যায় ।।
কখনো সমাধি পরে
কখনো বাসর ঘরে,
একই ফুল ঝরি আমি দু’টি কামনায় ।।
আমাকে প্রদীপ করে
এ কি আলো দিলে ভরে,
না পেলে বুকের জ্বালা সে যে নিভে যায় ।।
***
গান – একি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
