এক এক্কে এক দুই এক্কে দুই

অংশুমান রায়

1 min read September 17, 2026

এক এক্কে এক

দুই এক্কে দুই

পড়শীরা সব দেখে বলে ‘বুড়ি’ না কি মুই

তিন পেরিয়ে চারের কোটা হয়তো বা ছুঁই-ছুঁই

তবু খোকার বাপের কাছে ‘সদ্য ফোটা যুঁই

. আমি সদ্য ফোটা যুঁই ||

দুই দুগুণে চার

যোগ গুণ ভাগ বিয়োগ করো

. বাড়বে না সে আর

থম্ কে আছে তেনার চোখে

. বয়সটা আমার

যেন, লক্ লকিয়ে লতিয়ে ওঠা

. বর্ষাকালের পুঁই ||

আট দুগুণে ষোল

ঘরের কথা পরের কাছে

. বলব কত বলো ?

দু’দিন বাপের বাড়ি গেলে

. চক্ষু ছলো ছলো

‘ডিস্ কো’ নাচের তালে ঘরের

. ভাঙ্ বে সব কিছুই ||

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর – অংশুমান রায়

শিল্পী- স্বপ্না চক্রবর্তী

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক অংশুমান রায় শিবদাস বন্দ্যোপাধ্যায় স্বপ্না চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *