এক ফোঁটা জল তোমার চোখে চাই না

1 min read May 29, 2020

এক ফোঁটা জল তোমার চোখে চাই না,
এক পৃথিবী আলো থাকুক তোমার পাশে;
এক নদী ঢেউ দিলাম তোমায় আমি,
এক ছোট ভুলে- কালো মেঘ আকাশে।

এক রাতের আঁধার নিভিয়ে দিয়ে,
এক দখিন হাওয়ার পরশ নিয়ে;
এক সুরে তোমায় হয়তো হয়নি বাঁধা,
এক ছোট ভুলে তুমি গেলে অচীন দেশে।

এক কবির কবিতার উপমা ছিলে,
এক ছবির মাঝে নীল-বেদনা হলে;
বেদনা তোমায় ছোঁবে চাইনা আমি,
এক ছোট ভুলে তাই হল অবশেষে।

তবু জেনে নাও তুমি এক নিঃশ্বাসে,
এখনো এক মানুষ তোমায় ভালবাসে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *