এখনো আঁধার রয়েছে হে নাথ

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 6, 2026

এখনো আঁধার রয়েছে হে নাথ—
এ প্রাণ দীন মলিন, চিত অধীর,
সব শূন্যময়॥
চারি দিকে চাহি, পথ নাহি নাহি—
শান্তি কোথা, কোথা আলয়?
কোথা তাপহারী পিপাসার বারি—
হৃদয়ের চির-আশ্রয়?

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. View the source text

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *