এখন রাত্রি কুয়াশার কোলে পৃথিবী ঘুমায়

খান আতাউর রহমান

Movie: কখনো আসেনি (২৪ নভেম্বর ১৯৬১)। Lyricist: খান আতাউর রহমান, 1 min read September 17, 2026

এখন রাত্রি কুয়াশার কোলে পৃথিবী ঘুমায়
এই তো সময় ভালোবাসবার
‘ভালোবাসি’ সেই কথাটি বলার এই তো সময় ॥

দুজনে নীরবে রয়েছি একা
যেন এ প্রথম হয়েছে দেখা
যেন এ প্রথম হলো পরিচয়—এই তো সময় ॥

জোছনা ছড়ানো আকাশের গায়
তারার দেয়ালি জ্বলে নিরালায়
দখিনা বাতাস ধীরে বয়ে যায়—এই তো সময় ॥

জীবনে বেজেছে মিলনের সুর
পেখম মেলেছে মনের ময়ূর
এখন রাতের হয়েছে দুপুর—এই তো সময় ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি খান আতাউর রহমান মাহবুবা রহমান,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *