এত আলো বিশ্ব মাঝে মুক্ত করে দিলে ঢালি

রজনীকান্ত সেন

1 min read September 17, 2026

এত আলো বিশ্ব মাঝে মুক্ত করে দিলে ঢালি;

তবে কোন্ অপরাধে হরি, ঘোচেনা মনের কালি?

হেথা চির আনন্দ জলধি উথলিছে, নিরবধি,

তবে আমি কেন তীরে রহি, বহি নিরানন্দ ডালি?

বিমল-বিবেক ভরা-জ্ঞানময়ী তব ধরা;

তবে আমি কেন মোহ-গর্তে নিপতিত চিরকালই;

হেথা প্রেম পিপাসুর তরে চির প্রেম উৎস ঝরে;

তবে প্রেম চাহি, পাই কেন বিদ্রুপের করতালি?

হেথা করুণা প্রবাহ ছুটে, সুখ আসে, দুখ টুটে;

তবে কেন পাই শুধু স্বর্থ, নির্মম, নিষ্ঠুর গালি!

কান- বলে, কর্ম ফলে সুধা ডোবে হলাহলে;

তাই, প্রমোদ উদ্যান, মন, সকন্টক তপ্তবালি।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রজনীকান্ত সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *