এবার ভাঙল বুঝি ভুল

গুরুদাস পাল

1 min read September 17, 2026

. এবার ভাঙল বুঝি ভুল

সম্মুখে ওই মৃত্যু খাঁড়া পশ্চাতে ত্রিশূল

. এবার, ভাঙল বুঝি ভুল

টুট্ ছে আঁধার ফুটছে আলো, ছুট্ ছে নরনারী

শঙ্কা কিরে ডঙ্কা মেরে দাওনা সাগর পাড়ি |

. এবার———

আসমুদ্র হিমাচলের অসন্তোষের ——ঝড়ে

কংসরাজের কাঁপছে কারা কখন ভেঙে পড়ে |

. এবার—–

ডাক্ দিতেছে কুচবিহার আর কাকদ্বীপের ওই মাটি

সেই ডাকে খাঁক্ হোকনা মোদের তুচ্ছ ঝগড়াঝাঁটি

. এবার——

দুর্যোধনের সৈন্য আজও সগর্বে বিরাজে

কোথায় আছ সব্যসাচী নির্যাতিতের মাঝে

. এবার——-

বাজাও তোমার পাঞ্চজন্য, প্রলয় হুঙ্কারে

ওঙ্কার ধ্বনি গর্জে উঠুক প্রণব ঝঙ্কারে

. এবার——

প্রতিভার এই আত্মা আজও বৌবাজারের মোড়ে

অহল্যার অজাত শিশু পিছু পিছু ঘোরে

. এবার——-

শত শহীদের খুনে আমাদের ঋণ

শুধিবারে আসিতেছে সেই শুভদিন

. এবার—–

জেগে ওঠো মৃত্যুঞ্জয়ী অমর জনতা

মুছে দাও অতীতের ব্যর্থতার কথা

. এবার——

আগে চলো, আগে চলো, হও আগুয়ান

মরণ বিজয়ী হিন্দু আর মুসলমান

. এবার——-

সবাকার এ মাটিতে মিলেমিশে বাঁচ্ তে

দিতে হবে ভোট যেথা ধানশীষ কাস্তে

. এবার——

————-

গুরুদাস পাল

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান গুরুদাস পাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *