
এমনো তো প্রেম হয়
চোখের জলে কথা কয়
নিজে নিজে জ্বলে পুড়ে পাষাণে বাঁধে যে হৃদয় ॥
ও-ও-ও…
ফুল ফুটে ঝরে যায় এই তো রীতি
তবু কেন চিরদিন প্রেম-পিরিতি
শত ব্যথা সয়ে সয়ে ধূপশিখা হয়ে জেগে রয় ॥
ও-ও-ও…
যা কিছু আমার ছিল দিয়েছি তারে
ভালোবাসা চিরদিন এমনি করে
শত জ্বালা বুকে নিয়ে কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয় ॥
দুই পয়সার আলতা (৩১ ডিসেম্বর ১৯৮২)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
