এয়ার কন্ডিশন মেশিন আছে মায়ের কাছে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

এয়ার কন্ডিশন মেশিন আছে
মায়ের কাছে
মাইয়ায় কেউরে হাসায়
কেউরে কাঁদায়
কলের পুতুল কলে নাচে ॥

চুম্বকে করে আকর্ষণ
পুরুষের ধন করে হরণ
শীত-গরম করে নিয়ন্ত্রণ
মানুষ তৈয়ার করিতেছে ॥

স্রষ্টার যে সৃষ্টিধারা
এই ভবে আসিল যারা
মায়ের গর্ভে সবাই গড়া
এতে কি আর দ্বিমত আছে ॥

মাইয়াতে রয়েছে শান্তি
ঠিক করে নেও ভাবকান্তি
দূর হলো যার ভুল-ভ্রান্তি
আঁধারে আলো জ্বলেছে ॥

ব্যভিচার করবে যারা
জবাবদিহি হবে তারা
আবদুল করিম বুদ্ধিহারা
কী হবে তাই ভাবিতেছে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *