এরূপ মাধুরী যাহার মনে তাহার মরম সেই সে জানে

চণ্ডীদাস

1 min read September 17, 2026

রাগাত্মিক ।।

এরূপ মাধুরী যাহার মনে।

তাহার মরম সেই সে জানে।।

তিনটী দুয়ারে যাহার আশ।

আনন্দ নগরে তাহার বাস।।

প্রেম সরোবরে দুইটী ধারা।

আস্বাদন করে রসিক যারা।।

দুই ধারা যখন একত্রে থাকে।

তখন রসিক যুগল দেখে।।

প্রেমে ভোর হয়ে করয়ে আন।

নিরবধি রসিক করয়ে পান।।

কহে চণ্ডীদাস ইহার সাক্ষী।

এরূপ সাগরে ডুবিয়া থাকি।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *