এলিম শিখলে আলেম হয় না আমল না হলে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

এলিম শিখলে আলেম হয় না
আমল না হলে
দেহমন পবিত্র হলে
ইমানের বাতি জ্বলে ॥

শুনি জ্ঞানী-গুণীর বচন
চরিত্র পবিত্র ভূষণ
নিজে হলে সংশোধন
মন তখন পথে চলে ॥

লম্বা দাড়ি টুপি পিরহানে
আল্লা-নবির গুণগানে
মনে যদি অহংকার আনে
সব যাবে রসাতলে ॥

আসছ ভবে যাইতে হবে
চিরদিন কি ভবে রবে
সুখ-দুঃখ ভোগ করিবে
আপনার কর্মফলে ॥

কাম ক্রোধ লোভ মোহ আর
ছাড়িলে হিংসা অহংকার
ঘুচে যাবে মনের আঁধার
বাউল করিম বলে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *