এলে কি স্বপন-মায়া আবার আমায় গান গাওয়াতে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

গজল-গান

এলে কি স্বপন-মায়া আবার আমায় গান গাওয়াতে।

নিদাঘের দগ্ধ জ্বালা করলে শীতল পুব-হাওয়াতে।।

ছিল যে পাষাণ-চাপা আমার গানের উৎস-মুখে।।

তারে আজ মুক্তি দিলে ঐ রাঙা চরণ -আঘাতে।।

এলে কি বর্ষারানী নিরশ্রু মোর নয়ন-লোকে।

বহালে আবার সুরের সুরধুনী বেদনাতে।।

এসেছ ঘূর্ণি হাওয়া হয়ত বা ভুল এক নিমিষের।

এসেছ সঙ্গে নিয়ে বজ্র ভরা ঝঞ্ঝা-রাতে।।

তবু ঐ ভুল যে প্রিয় ফুল ফুটাল শুষ্ক শাখে।

আকাশের তপ্ত নয়ন জুড়িয়ে গেল ঐ চাওয়াতে।।

তোমার ঐ সোনার হাতের সোনার চুড়ির তালে তালে

নাচে মোর গানের শিখী মনের গহন মেঘলা রাতে।।

এলে কি তারার দেশের হারিয়ে যাওয়া সুরের পরী।

শ্রান্ত এ বাণ-বেঁধা মোর গানের পাখির ঘুম ভাঙাতে।।

এলে আজ বাদলা-শেষে ইন্দ্রধনুর রঙিন মায়া।

ছোট সুর উজান স্রোতে, চোখ জুড়াল রূপ-শোভাতে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *