এলে কে গো চিরসাথি অবেলাতে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

বেহাগ-খাম্বাজ দাদরা

এলে কে গো চিরসাথি অবেলাতে।

যবে ঝুরিছে সন্ধ্যামণি আঙিনাতে॥

রোদের দাহে এলে স্নিগ্ধ-বাস ফুলরেণু

নিঝুম প্রাণে এলে বাজায়ে ব্যাকুল বেণু,

চাঁদের তিলক এলে আঁধার রাতে॥

ফুল ঝরার বেলা এলে কি শেষ অতিথি,

কাঁদে হা হা স্বরে রিক্ত কানন-বীথি।

এলে কোন মরুভূমে পিয়াসি দয়িত মোর,

শুক্লাতিথির শেষে কাঁদিতে এলে চকোর।

আসিলে জীবন-সাঁঝে ঘুম ভাঙাতে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *