এসো এসো বন-ঝরনা উচ্ছল-চল-চরণা

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

১১

**এসো এসো বন-ঝরনা উচ্ছল-চল-চরণা**

এসো এসো বন-ঝরনা উচ্ছল-চল-চরণা।
সর্পিল ভঙ্গে লুটায়ে তরঙ্গে
ফেন-শুভ্র ওড়না॥
পাষাণ জাগায়ে এসো নির্ঝরিণী
এসো যৌবন-চঞ্চলা জল-হরিণী,
মরু-তৃষিতের প্রাণে ঢালো ধারা-জল
শ্যাম-মেঘ বরনা॥
এসো বুনো পথ বেয়ে সুমধুর গান গেয়ে
গভীর অরণ্যের মৌন-ব্রত ভেঙে ভয়হীন পাহাড়ি মেয়ে
নৃত্যপরা পায়ে ছন্দ আনো
আনন্দ আনো মৃত-প্রাণ জাগানো।
অনাবিল হাসির ঝরা ফুল ছড়ায়ে
এসো মঞ্জুলা মনোহরণা॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *