এসো প্রাণ খুলে মিলে সকলের

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

এসো প্রাণ খুলে মিলে সকলের
গাই রে বাংলার গুণগান
গাই রে বাংলার গুণগান ॥

বাংলা মোদের মা জননী
আমরা ভাই-ভগিনী
ভেদ নাই হিন্দু-মুসলমান
বাঙালি বাংলা জবান ॥

শোষণের বিরুদ্ধে ভাই
প্রাণপণে করে লড়াই
গেল লক্ষ লক্ষ প্রাণ
চাই বাংলা মায়ের কল্যাণ ॥

শান্তিকামী বাংলাবাসী
সবার মুখে ফুটুক হাসি
শোষণের হোক চির-অবসান
এ আদর্শ সামনে রেখে হও আগুয়ান ॥

জন্ম নিয়ে ইহলোকে
মানুষের দুঃখ দেখে
আবদুল করিম মনের শোকে ম্রিয়মাণ
চায় শান্তি সমাজবিধান ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *