এসো বসন্তের রাজা হে আমার

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

পিলু দাদরা

এসো বসন্তের রাজা হে আমার

এসো এ যৌবন-বাসর-সভাতে॥

ফুলের দরবারে পাখির জলসাতে

বুকের অঞ্চল-সিংহাসনে মম

বোসো আমার চাঁদ, চাঁদিনি রাতে॥

রূপের দীপালি মোর জ্বলবে তোমায় ঘিরে বঁধু,

পিয়াব তোমায় পিয়া কানে-কানে কথার মধু।

বন-কুসুমের মালা দিব বাহুর মালার সাথে

চরণে হব দাসী বন্ধু হব দুখ – রাতে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *