এসো হে অপারের কাণ্ডারী

লালন

Lyricist: লালন 1 min read September 6, 2026

এসো হে অপারের কাণ্ডারী।
আমি পড়েছি অতল পাথারে দেও আমায় চরণ-তরী॥
প্রাপ্ত-পথ ভুলে হে এবার
ভব-রোগে জ্বলবো কত আর
তুমি নিজ গুণে শ্রীচরণ দেও
তবে তল পেতে পারি॥

কোথা হইতে আইলাম হেথায়
আবার জানি যাই আমি কোথায়
তুমি মন-রথের সারথি হয়ে
স্বদেশে লেও মনেরি
পতিতপাবন নাম তোমার হে সাঁই
পাপী তাপী তাই তো দেয় দোহাই
অধীন লালন বলে, তোমা বিনে
ভরসা কারে করি॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. View the source text

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *