এ কি তোমার মানের সময় সমুখে বসন্ত

রামনিধি গুপ্ত

1 min read September 17, 2026

|| মালকোষ || তাল হরি ||

এ কি তোমার মানের সময় ? সমুখে বসন্ত !

দেখ, কুসুম কাননে, বিহরয়ে অলিগণে, হরিষ নিতান্ত ||

মন্দ মন্দ সমীরণ, বহে অতি ঘনে ঘন, মদন দুরন্ত |

মনেতে বুঝিয়ে দেখ, বাহ্যেতে উদয় দেখ, যামিনীর কান্ত || ১ ||

অতি সুমধুর রব, করয়ে করিল (কোকিল) সব, হও হরষিত |

ইথে যদি থাকে মান, ঋতুরাজের অপমান, জানহ নিতান্ত || ২ ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রামনিধি গুপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *