এ গানে প্রজাপতির পাখায় পাখায় রঙ ছড়ায়

গৌরীপ্রসন্ন মজুমদার

Movie: দেয়া-নেয়া Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: শ্যামল মিত্র 1 min read September 17, 2026

এ গানে প্রজাপতির পাখায় পাখায় রঙ ছড়ায়
এ গানে রামধনু তার সাতটি রঙের দোল ঝরায়।।

সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে
গানে আমার কে যে দিলো সুর সেতো জানি না।।

আমার এ গান সুনীল সাগর কূলে
মুকুতা খোঁজে শুধু যে ঝিনুক তুলে।।

সে কার বাঁশীতে চাই যে হাসিতে
কাছে আমার আসে কোন দূর সেতো জানি না।।

***

গান – এ গানে প্রজাপতির পাখায় পাখায় রঙ ছড়ায়
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গৌরীপ্রসন্ন মজুমদার সন্ধ্যা মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *