এ মধুর রাতে বলো কে বীণা বাজায়

অতুলপ্রসাদ সেন

1 min read September 17, 2026

এ মধুর রাতে বলো কে বীণা বাজায়?

আপন রাগিনী আপন মনে গায়?

চিছে চন্দ্রমা সে গীতছন্দে,

গ্রহ গ্রহে ঘিরি নাচে আনন্দে,

গোপন গানে হেন কে সবে মাতায়?

যাঁর যন্ত্রে হেন মোহন তন্ত্র,

না জানি সুন্দর সে কি শোভায়।

কোথা সে বীণা, কোথা সে বানী,

কোথা সে শতদল ফোটে না-জানি।

প্রাণ-মরাল চাহে লুটিতে তার পায়।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি অতুলপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *