এ যদি আকাশ হয় তোমায় কি বলে আমি ডাকবো বলো

গৌরীপ্রসন্ন মজুমদার

Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: রবীন চট্টোপাধ্যায় 1 min read September 17, 2026

এ যদি আকাশ হয়,
তোমায় কি বলে আমি ডাকবো বলো ।

ভুলে যাওয়া নাম ধরে ডাক দিলে কেন
ব্যথা হয়ে চিরদিন রয়ে গেলে যেন ।
কূলে এসে বার বার কানায় ভেঙে যাওয়া,
এই কি সাগর?
এই যদি সাগর হয় ।
তোমায় কি বলে আমি ডাকবো বলো ।।

পরশের বাঁশরী যে কেন বাজালে
আগুন দিয়ে যে মন কেন সাজালে ।
চলে যেতে যেতে পিছুটানে ফিরে চাওয়া,
এই কি মরণ?
এ যদি মরণ হয় ।
তোমায় কি বলে আমি ডাকবো বলো ।।

***

গান – এ যদি আকাশ হয় তোমায় কি বলে আমি ডাকবো বলো
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গৌরীপ্রসন্ন মজুমদার তালাত মাহমুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *