ঐ ভৈরবে বাজিছে বিকট ভয়াবহ

রজনীকান্ত সেন

1 min read September 17, 2026

ঐ ভৈরবে বাজিছে বিকট ভয়াবহ

গর্জনে মরণ বিষাণ।

হা, হা কি বধির নিদ্রিত রে, চিত

মুদ্রিত অলস নয়ান।

ঐ ভীম উর্মি বহি যায়,

কালপয়েনিধি তান্ডব নর্তনে

প্রতি পলে গ্রাসিবারে ধায়।

হা, হা বেলা সৈকতে, রে মন,

কি সুখ-শয়নে শয়ান।।

ঐ বিষধরী ভীম জরা;

করাল কুন্তল দেহ রন্ধ্রগত

জীবিত শক্তি হরা,

হা, হা দংশন-সংশয় শঙ্কা

শূন্য রে সুপ্ত পরাণ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রজনীকান্ত সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *