ওগো জ্যান্তে মরা, তা কি পারবি তোরা

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

ওগো জ্যান্তে মরা, তা কি পারবি তোরা
সে প্রেম-সাধনে।
প্রেমে কিশোর কিশোরী মজেছে দুজনে।।
কামের কামী নিষ্কামী হয়
কামরূপে কামশক্তির আশ্রয়
তার সন্ধি জানা বড়ই সে নয়
জীবের মানে।।
পাইলে রে অরুণ-কিরণ
কমলিনী প্রফুল্ল বদন
অমনি গতি সে দলে
চলে আকর্ষণে।।
সমর্থা আর সাম্বু রসের মান
উভয় জানে সমানে সমান
লালন ফকির ফাঁকে ফেরে
কঠিন দেখে শুনে।।

————-

লালন-গীতিকা, পৃ. ১২৮

গানটির অন্তমিলে ত্রুটি আছে। আমরা ধুয়ার ১ম সঞ্চারীর ৪র্থ ছন্দের খাতিরে পুনর্বিন্যাস করেছি। গ্রন্থে চরণদুটি এভাবে আছে – “ওগো জ্যান্তে মরা, সে প্রেম-সাধনে/ তা কি পারবি তোরা?”

এবং “অমনি গতি সে দলে/ আকর্ষণে চলে।”

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *