ওগো পিয়ারি মন কেন মোর করিলে চুরি

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

ওগো পিয়ারি
মন কেন মোর করিলে চুরি
তুমি প্রেমধনে ধনী
আমি হলেম ভিখারি
মন কেন মোর করিলে চুরি ॥

নয়ন বাকা ভঙ্গি বাঁকা
বাঁকা তোমার মুখের হাসি
তোমার সঙ্গে তুলনা হয় না
আকাশের রবি-শশী।
তুমি বিনা প্রাণ বাঁচে না
কী করে ধৈর্য ধরি
মন কেন মোর করিলে চুরি ॥

চাতক বাঁচে মেঘের জলে
জল ছাড়া বাঁচে না মীন
আশেক বাঁচে কেমন করে
মাশুক যদি বাসে ভিন।
সোনার অঙ্গ হলো মলিন
চিত্তে লয় না ঘর-বাড়ি
মন কেন মোর করিলে চুরি ॥

অন্তরে বিচ্ছেদের আগুন
জল ঢালিলে নিভে না
কী করিব কোথায় যাব
উপায় বুদ্ধি মিলে না।
করিমের মনের বেদনা
কার কাছে প্রকাশ করি
মন কেন মোর করিলে চুরি ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *