ওগো মায়াবী রাতের একা চাঁদ

আবু হেনা মোস্তফা কামাল

Movie: মাটির পাহাড় (২৮ আগস্ট ১৯৫৯) Lyricist: আবু হেনা মোস্তফা কামাল, সুর : সমর দাস, কণ্ঠ : লায়লা আর্জুমান্দ বানু, 1 min read September 17, 2026

ওগো মায়াবী রাতের একা চাঁদ
আমি আজ তোমারই মতন
মনের মাধুরী দিয়ে পেতে চাই মন ৷৷

জানিনি তো কোনো দিন
ব্যথার কাজল মুছে আঁখিজল
ভালো লাগা রং দিয়ে সাজায় নয়ন
ওগো সাজায় নয়ন ॥

যদি তাই ভুল বুঝে কোনো অপরাধ
করে থাকি, ক্ষমা কোরো সুন্দর চাঁদ।

আমি যে চেয়েছি কারও ঘুম ভাঙাতে
এমন রাতে ওগো এমন রাতে
ভুল করে ভেঙেছি যে মধুর স্বপন
ওগো মধুর স্বপন।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আবু হেনা মোস্তফা কামাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *