
শুনি তব বাঁশি, কাছে যেতে কত বাধা
তুমি মোর শ্যাম, ওগো আমি যে তোমারই রাধা ।।
আঁধারের মাঝে অলক মিলায়ে যায়,
ফুলের সুরভি বাতাসে মিশিতে চায়
তারই সুরে যেন এ দুটি হৃদয় সাধা ।।
বেদনার জ্বালা এ মোর মালাতে নাই,
মনে মনে দীপ নীরবে জ্বালাতে চাই
অলখ বাঁধনে তুমি আর আমি বাঁধা ।।
*
গান – ওগো শুনি তব বাঁশি, কাছে যেতে কত বাধা
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
