ওগো সুন্দরী আজ অপরূপ সাজে সাজো

দ্বিজেন মুখোপাধ্যায়

Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: গৌরিপ্রসন্ন মজুমদার 1 min read September 17, 2026

ওগো সুন্দরী আজ অপরূপ সাজে সাজো
ওগো সুন্দরী মোর পরাণ বাঁশিতে বাজো ।।

ওগো সুন্দরী ও রূপ কোথায় পেলে গো
শুধু তোমার মাঝেই তুলনা যে তার মেলে গো ।
তোমার আমার সেই অভিসার হবে নাকি বলো আজো ।।

ওগো সুন্দরী, তোমায় দিয়েছি মন,
তুমি যে আমার রূপসী প্রতিমা
তোমার নেইতো বিসর্জন ।

ওগো সুন্দরী ও রূপের নেই ক্ষয়
বারবার দেখে আরো দেখি মনে হয় ।
মোর প্রাণের ভুবনে স্নিগ্ধ সবুজ বসন্ত হয়ে রাজো ।।

***
গান – ওগো সুন্দরী আজ অপরূপ সাজে সাজো
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali দ্বিজেন মুখোপাধ্যায় পুলক বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *