ওমা কালী কালী গো এতনি ভঙ্গিমা জান

হাছন রাজা

1 min read September 17, 2026

ওমা কালী ! কালী গো ! এতনি ভঙ্গিমা জান |

কত রঙ্গ ঢঙ্গ কর যা ইচ্ছা হয় মন ||

মাগো স্বামীর বুকে পা দেও মা ক্রোধ হইলে রণ |

কৃষ্ণরূপে প্রেমভাবে, মামীর বসন টান ||

আদ্যাশক্তি হইয়া মাগো ! পুত্রে রইলায় বর |

শতবার মারিয়া মাগো ; কর পুত্রের ঘর ||

কখন কালী, কখন রাধা, কখন গো তারিণী |

জ্ঞান চক্ষে চাইয়া দেখি, মা মোর পরাণী ||

কালীরূপ ধরিয়া মাগো ! অসুর কইলায় নাশ |

রামরূপে রাক্ষসগণ করিলায় বিনাশ ||

তুমি বাড়ি, তুমি ঘর মা ! তুমিই সংসার |

তুমি বিনে অন্যজনা কেহই নাই আর ||

নানা সময় নানা রূপে, অবতার হইয়া |

ভক্তবাঞ্ছা পূর্ণ কর দুষ্টকে মারিয়া ||

হাছন রাজা কালী ভক্ত, কালী পদ সার |

কে বুঝিতে পারে মায়ের, অনন্ত ব্যাপার ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান হাছন রাজা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *