ওমা দুঃখ অভাব ঋণ যত মোর

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

(ওমা) দুঃখ অভাব ঋণ যত মোর

রাখলাম তোর পায়ে

(এবার) তুই দিবি মা, ভক্তের তোর

সকল ঋণ মিটায়ে॥

মাগো সমন-হাতে মোর মহাজন

ধরতে যদি আসে এখন,

তোরই পায়ে পড়বে বাঁধন

ছেলের ঋণের দায়ে॥

ওমা সুদ-আসলে এ সংসারের বেড়েই চলে দেনা,

এবার ঋণমুক্তির তুই নে মা ভার, রইব তোরই কেনা।

আমি আমার আর নহি তো,

(আমি) তোর পায়ে যে নিবেদিত,

এখন তুই হয়েছিস জামিন আমার –

দে ওদের বুঝায়ে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *