
ওরে ভাই, মিথ্যা ভেবো না ।
হবার নয় যা কোনোমতেই হবেই না সে, হতে দেব না ।।
পড়ব না রে ধুলায় লুটে, যাবে না রে বাঁধন টুটে— যেতে দেব না ।
মাথা যাতে নত হবে এমন বোঝা মাথায় নেব না ।।
দুঃখ আছে, দুঃখ পেতেই হবে—
যত দূরে যাবার আছে সে তো যেতেই হবে ।
উপর-পানে চেয়ে ওরে ব্যথা নে রে বক্ষে ধ’রে— নে রে সকলে ।
নি:সহায়ের সহায় যিনি বাজবে তাঁরে তোদের বেদনা ।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
