
পিলু-বাহার – যৎ।
ওরে মন বলি, ভজ কালী, ইচ্ছা হয় যেই আচারে।
মুখে গুরুদত্ত মন্ত্র কর, দিবানিশি জপ করে॥
শয়নে প্রণাম-জ্ঞান, নিদ্রায় কর মাকে ধ্যান,
ওরে নগর ফির, মনে কর, প্রদক্ষিণ শ্যামা মারে॥
যত শোন কর্ণপুটে, সকলি মায়ের মন্ত্র বটে,
কালী, পঞ্চাশৎ বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে॥
কৌতুকে রামপ্রসাদ রটে, ব্রহ্মময়ী সর্বঘটে,
ওরে আহার কর, মনে কর,
আহুতি দেই শ্যামা মারে॥
পিলুবাহার – যৎ
ওরে মন বলি, ভজ কালী, ইচ্ছা হয় যেই আচারে।
সদা গুরুদত্ত মন্ত্র কর, দিবানিশি জপ করে॥
শয়নে প্রণাম-জ্ঞান, নিদ্রায় কর মাকে ধ্যান।
ওরে নগর ফির, মনে কর, প্রদক্ষিণ শ্যামা মারে॥
যত শোন কর্ণপটে, সকলি মায়ের মন্ত্র বটে।
কালী পঞ্চাশৎবর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে॥
কৌতুকে রামপ্রসাদ রটে, ব্রহ্মময়ী সর্বঘটে।
ওরে আহার কর, মনে কর, আহুতি দিই শ্যামা মারে॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
