ওরে মেলা দিতে জ্বালা কার মন্ত্রণা পাইলে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

ওরে মেলা দিতে জ্বালা কার মন্ত্রণা পাইলে
এই দেশে কেন বা তুই আইলে ॥

প্রথম ফাল্গুন মাসে আসিলে নবীন বেশে
ধনীরে ভালোবেসে গরিবরে কাঁদাইলে ॥

আছে যাদের টাকাকড়ি মেলায় যাবে তাড়াতাড়ি
গরিবের মাথায় বাড়ি পড়িয়া ভেজালে ॥

ঘরে বেটার খাওন নাই অতিথ আইল মেয়ের জামাই
কুলমানে দিতে ছাই বড়-ই সুযোগ পাইলে ॥

মেলা তোরে করি মানা এই বেশে তুই আর আসিস না
গরিবরে দুঃখ দিস না আবদুল করিম বলে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *