
ও আমার আট কোটি ফুল দেখো গো মালী
শক্ত হাতে বাইন্দো মালী লোহারও জালি।।
ওরে এক ফাগুনে ফোঁটে নাই এই ফুল
কত মেঘে জল শুকাইছে ফোটাইতে এ ফুল।
ওরে এক ফাগুনে ফোঁটে নাই এই ফুল
কত চোখের জল শুকাইছে বাঁচাইতে এ ফুল।
ও কত রক্ত পানির মত দিছিগো ঢালি।।
ওরে এমন ফুলের বাগান হায় কোথায়
লক্ষ-কোটি প্রান বাঁচে যার বুকেরই সুধায়।
ওরে এমন ফুলের বাগান হায় কোথায়
তিরিশ লক্ষ প্রান ঘুমায়রে গাছেরই তলায়।
ও কত মায়ের ভরা কোল হইছে গো খালি।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
