ও আমার উড়াল পংখী রে

1 min read May 29, 2020

ও আমার উড়াল পংখী রে
যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকবো মাটির ঘরে
আমার চক্ষে বৃষ্টি পরে
তোর হইব মেঘের উপরে বাসা
ও আমার উড়াল ………

আমার মনে ব্যজায় কষ্ট
সেই কষ্ট হইল পষ্ট
দুই চক্ষে ভর করিল
আঁধার নিরাশায়
তোর হইল মেঘের উপরে বাসা
ও আমার উড়াল……

মেঘবতী দূধ কুমারী
মেঘের উপরে থাকো
সুখ দুঃখ দুই বইনেরে
কোলের উপরে রাখো
মাঝে মইধ্যে কান্দন করা
মাঝে মইধ্যে হাসা
মেঘবতি আজ নিয়াছে
মেঘের উপরে বাসা
ও আমার উড়াল………

ও আমার উড়াল পংখী রে
যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকবো মাটির ঘরে
আমার চক্ষে বৃষ্টি পরে
তোর হইবে মেঘের উপরে বাসা
ও আমার উড়াল ………

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *