ও কৃষ্ণচূড়া রূপের আগুন ছড়িয়ে দিল

কে জি মোস্তফা

Lyricist: কে জি মোস্তফা, Composer: রবীন ঘোষ, 1 min read September 17, 2026

ও কৃষ্ণচূড়া রূপের আগুন ছড়িয়ে দিল
আহা এ কোন সুরে আমার এ মন ভরিয়ে দিল
রঙে রঙে পাপড়ি খুলে রাঙিয়ে দিল
আহা এ কোন মাতাল ছন্দে আমায় দুলিয়ে দিল ॥

এ কোন দোলা মনে আমার
হৃদয়ে কত যে আশা জাগায়
এ কোন লাজে নয়ন আমার
পুলকে আড়ালে লুকাতে চায় ॥

মনে মনে দোলা লাগে
ছোঁয়া লাগে অনুরাগে, ভালো লাগে।

এ কোন বাঁশি ডাকে আমায়
কী জানি শরমে কহিতে চায়
এ কোন মায়াটানে আমায়
অলখে বাঁধনে জড়াতে চায় ॥

নতুন সুর (১৬ নভেম্বর ১৯৬২)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি কে জি মোস্তফা ফেরদৌসী রহমান,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *