
বেহাগ – একতালা।
ও কে রে মনোমোহিনী।
ঐ মনোমোহিনী॥
ঢল ঢল ঢল তড়িৎঘটা, মণিমরকতকান্তি ছটা,
এ কি চিত্ত ছলনা, দৈত্য-দলনা,
ললনা নলিনী-বিড়ম্বিনী॥
সপ্ত পেতি সপ্ত হেতি, সপ্তবিংশ-প্রিয়-নয়নী।
শশিখণ্ড-শিরোসী, মহেশ-উরসী,
হরের রূপসী একাকিনী॥
ললাটফলকে, অলকা ঝলকে, নাসানলকে বেসরে মণি।
মরি! হেরি এ কি রূপ, দেখ দেখ ভূপ,
সুধা-রস-কূপ বদনখানি॥
শ্মশানে বাস, অট্টহাস, কেশপাশ কাদম্বিনী।
বামা সমরে বরদা, অসুর-দরদা,
নিকটে প্রমোদা প্রমাদ গণি॥
কহিছে প্রসাদ, না কর বিবাদ,
পড়িল প্রমাদ স্বরূপে গণি।
সমরে হবে না জয়ী রে ব্রহ্মময়ীরে
করুণাময়ীরে বল জননী॥
বেহাগ – একতালা
কে রে ওই মনোমোহিনী॥
ঢল ঢল ঢল তড়িৎপুঞ্জ, মণিমরকতকান্তিছটা,
একি চিত্তছলনা, দৈত্যদলনা, ললনা নলিনী-বিড়ম্বিনী॥
সপ্ত পেতি, সপ্ত হেতি, সপ্তবিংশ-প্রিয়-নয়নী।
শশীখণ্ড শিরসি, মহেশ উরসি, হরের রূপসী একাকিনী॥
ললাট ফলকে, অলকা ঝলকে, নাসানলকে বেসরে মণি।
মরি! হেরি একি রূপ, দেখ দেখ ভূপ, সুধারসকূপ, বদনখানি।
শ্মশানে বাস, অট্টহাস, কেশপাশ কাদম্বিনী।
বামা সমরে বরদা, অসুর-দরদা, নিকটে প্রমোদা, প্রমাদ গণি।
কহিছে প্রসাদ, না কর বিষাদ, পড়িল প্রমাদ, স্বরূপে মানি।
না হব জয়ী রে, করুণাময়ী রে, করুণাময়ীরে বল জননী॥
ও কে রে মনোমোহিনী। ঐ মনোমোহিনী।
ঢল ঢল তড়িৎপুঞ্জ, মণিমরকতকান্তি ছটা
ও কে রে মনোমোহিনী।
এ কি চিত্তচলনা, দৈত্যদলনা,
ললনা নলিনী-বিড়ম্বিনী।
সপ্তপেতি সপ্তহেতি, সপ্তবিংশপ্রিয়-নয়নী।
শশীখণ্ড শিরসি, মহেশ উরসি,
হরের রূপসী, একাকিনী॥
ললাট ফলকে, অলকা ঝলকে,
নাসা নলকে বেসরে মণি।
মরি হে কি রূপ, দেখ দেখ ভূপ,
সুধারসকূপ বদনখানি॥
শ্মশানে বাস, অট্ট হাস, কেশপাশ কাদম্বিনী
বামা, সমরে বরদা অসুরে দরদা,
নিকটে প্রমোদা প্রমাদ গণি।
কহিছে প্রসাদ, না কর বিষাদ,
পড়িল প্রমাদ, স্বরূপে মানি॥
না1 হব জয়ী রে, ব্রহ্মময়ীরে,
করুণাময়ীরে, বল জননী।
ও কে রে মনোমোহিনী –
ঐ মনোমোহিনী!
ঢল ঢল ঢল তড়িৎ-ঘটা, মণি-মরকত-কান্তি-ছটা।
একি চিত্ত-ছলনা, দৈত্য-দলনা, ললনা নলিনী-বিড়ম্বিনী॥
সপ্ত পেতি সপ্ত হেতি, সপ্তবিংশ-নয়নী2।
শশীখণ্ড শিরসি, মহেশ উরসি, হরের রূপসী একাকিনী॥
ললাট-ফলকে, অলকা ঝলকে, নাসা-নলকে, বেসরে মণি।
মরি! হেরি একি রূপ, দেখ দেখ ভূপ, সুধা-রস-কূপ বদনখানি॥
শ্মশানে বাস, অট্টহাস, কেশপাশ-কাদম্বিনী।
বামা সমরে বরদা, অসুর-দরদা, নিকটে প্রমোদা – প্রমাদ গণি॥
কহিছে প্রসাদ, না কর বিবাদ, পড়িল প্রমাদ, স্বরূপে গণি।
সমরে হবে না জয়ী রে, ব্রহ্মময়ীরে, করুণাময়ীরে বল জননী॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
