ও তুই ঘুমের ঘোরে থাকবি কত আর

গৌরীপ্রসন্ন মজুমদার

Movie: বাদশা Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: হেমন্ত মুখোপাধ্যায় 1 min read September 17, 2026

ও তুই ঘুমের ঘোরে থাকবি কত আর
চেয়ে দেখ্ ভোরের আলোয় নেই সে অন্ধকার ।।

চেয়ে তুই দেখিস যদি তেমন করে
ভগবানের পৃথিবীতে নয় তো কিছুই মন্দ ওরে ।
তোর যে মনেতে ফোটে রে ফুল
কবে বল্ খবর নিবি তার ।।

দু’চোখে লুটে নে রে এই যে আলো
মুছে যাক এই প্রভাতের যত তোর পাপের কালো ।
আপনারে নে চিনে তুই
খুলে দে প্রাণের বন্ধ দ্বার ।।

***

গান – ও তুই ঘুমের ঘোরে থাকবি কত আর
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গৌরীপ্রসন্ন মজুমদার ধনঞ্জয় ভট্টাচার্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *