ও পাখি তোর যন্ত্রনা

1 min read May 29, 2020

ও পাখি তোর যন্ত্রনা আর তো প্রানে সয় না।
যখন তখন করে জ্বালাতন ভাল লাগে না।।

সারা বছর ধরে নিজের হাতে।
ফসল ফলাই মোরা সোনার ক্ষেতে
এখানে সেখানে আসতে যেতে
ধান খেয়ে যাস কেন আড়ি পেতে

বারণ করি তোরে এখান থেকে দূরে
আর কোথা যা উড়ে যা, যা না।

বারণ করি তোরে এখান থেকে দূরে
আর কোথা যা উড়ে নইলে তোরে আমি ছাড়বো না।।

কোন দেশে থাকিস তুই কোথায় বাড়ি।
রকম সকম দেখে চিনতে নারি
একবার যদি তোরে ধরতে পারি
দিব পায়ে বেঁধে লোহার বেড়ি

চুরি করতে এসে নিজের স্বভাব দোষে
মরবি অবশেষে মর, মর না

চুরি করতে এসে নিজের স্বভাব দোষে
মরবি অবশেষে কেন করিস তবে মন্ত্রনা
যা যা যা…….।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *