
ও বন্ধু তোমায় যখনই মনে পড়ে যায়
বুকেরই মাঝে বড় বেশী ব্যথা বাজে
আমার ইচ্ছে করে প্রাণ ভরে তোমায় দেখি
আমায় কথা দাও কখনো ছেড়ে চলে যাবেনা।।
যখন আমি অনেক ব্যথা পেয়ে পেয়ে
নিজেকে নিয়েছি শামুকের মত গুটিয়ে
তখন তুমি এলে অনেক ভালবাসা নিয়ে
আমার প্রতিটি নিঃশ্বাসে বিশ্বাস হয়ে
তুমি থেকো আমার হৃদয়ের প্রতি বাঁকে বাঁকে
পলকের জন্যে হারাতে আমি চাইনা তোমায়।
বুকের মাঝে নীল রঙের ঐ দুঃখ গুলো
নিজের হাতে সব করে দিলে এলোমেলো
এবার আমার সুখে থাকার সময় হলো
জানা ছিলনা ভালবাসা এত ভাল
কি দিয়ে তোমায় জড়িয়ে আজ রাখি আমি
কানে কানে বলনা কতটুকু ভালবাস আমায়।
——————–
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ আইয়ুব বাচ্চু
এ্যালবামঃ ময়না (১৯৮৬)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
