ও বাবু পান খেয়ে যান

ভূপেন হাজারিকা

1 min read September 17, 2026

ও বাবু,

পান খেয়ে যান, পান খেয়ে যান

‘মন মোহিনী’র পান

বাংলা পাতা

খয়ের ছাড়া

মিষ্টি, সাদা পান

মৌরী, এলাচ, চমন-বাহার

আর দেব কিমাম

মন মোহিনীর পানের খিলি

ষাট পয়সা দাম ||

মন-মোহিনীর হাতের সাজা

পানের অনেক গুণ

পুড়বে না গাল, লাগবে না ঝাল

একটা খেয়ে দেখুন

মৌতাতে মন থাকবে মজে

করতে হবে নাম

মন মোহিনীর পানের খিলি

ষাট পয়সা দাম |

সাহেব-বিবি-গোলাম সবাই

পানের খরিদ্দার

বারে বারে আসতে হবে

খেলে একটিবার

সু-নাম ছড়ায় মুখে মুখে

শহর থেকে গ্রাম

মন মোহিনীর পানের খিলি

ষাট পয়সা দাম ||

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর – ভূপেন হাজারিকা

শিল্পী- স্বপ্না চক্রবর্তী

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক ভূপেন হাজারিকা শিবদাস বন্দ্যোপাধ্যায় স্বপ্না চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *