ও ভাই- বানাইয়াছে পাক মদনে

নাঈম মিয়া

1 min read September 17, 2026

ও ভাই- বানাইয়াছে পাক মদনে
দুই চাকাতে মানব গাড়ি
ছাড়লো ভূবনে।।

দুই হতি দিল সেই
মানব গাড়ির বগি
দুই ধারে দুই আছে ছগি
ঝুলে নিরবধি
ও ভাই- ঝুলে নিরবধি
সেই ছগি দুই জড়ো করে
বাজায় হরণে।।

গাড়ির মাথায় প্রদিব দুটি
ঝলমল ঝলমল করে
আছে দুটি নিঘোরণি
সবই শ্রবণ করে
ও ভাই- সবই শ্রবণ করে
হরণ বাঁশি দিছে মদন
ডাকতে আপনে।।

ছয়টি যন্ত্র দুষ্ট ধবল
হইতে দেয় না পার
তার উপরে আছে একজন
মুর্শিদ সত্য সার
ও ভাই- মুর্শিদ সত্য সার
মানব গাড়ি হইবে পার
নাঈম কয় গানে গানে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *