
ও মনমাঝি রে, কিনারা ভিড়াইয়া রে বাইও নাও
বেলা থাকতে ধরো পাড়ি যদি বন্ধুর দেশে যাইতে চাও কিনারা
ভিড়াইয়া রে বাইও নাও ॥
হাইলের কাঁটা ঠিক রাখিয়া সাবধানে নৌকা চালাও
পাইকের হাতে বৈঠা দিয়া দয়াল নামের সারি গাও ॥
হীরামন মাণিক্যে ভরা মনপবন কাষ্ঠেরই নাও
বাউল আবদুল করিম বলে উজান পানি বাইয়া যাও ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
