
ও মোর বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানাইয়া দে।
একটা মাদুলি বানাইয়া দে।
ওরে মরিয়া গিয়াছে বিয়ার সোয়ামী স্বপনে আইসে।।
যে জন সোনার বানিয়া হয়
নীক্তিতে করে সোনাকোনা মোর ওজন করিয়া দেয়।
ও মোর সাধের বানিয়া রে ও মোর ভাবের বানিয়া রে
ওরে সোনা-রূপায় মিশিল করে একটা তাবিজ বানাইয়া দে।
ওরে মরিয়া গিয়াছে বিয়ার সোয়ামী স্বপনে আইসে।।
হাতের নিলু/নিলুক কোঁচার/গোছার নিলু/নিলুক ঠেকালু মোক নিধুয়াতে
জাত মারিলো লোকের কথাতে।
ও মোর ভাবের বানিয়া রে ও মোর সাধের বানিয়া রে
ওরে দিবার চাইয়া নাকের নোলক নাই দিলু মোরে।
ওরে মরিয়া গিয়াছে বিয়ার সোয়ামী স্বপনে আইসে।।
আঞ্চলিক শব্দের শব্দার্থ:
এ গানটি নোলক ছায়াছবিতে রয়েছে।ফেরদৌসির কণ্ঠে প্রকৃত গান পাওয়া যায়। পরবর্তীতে বহুল প্রচারিত গায়িকার ভুল উচ্চারণের কারণে প্রকৃত অর্থ বোঝা যায়না।
বানিয়া-স্বর্ণকার, সোয়ামী-স্বামী, নিলু/নিলুক-নিলো, গোছা-চুলের গোছা, মোক-আমাকে, নিধুয়া/নিথুয়া-নিচু ঠেকালু-ঠেকালো, দিলু-দিলো। কোঁচা-আচল, হাতের/গোছার নিলু-অলংকার খুলে নিলো।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
