ও মোর ময়না গো কার কারণে তুমি একলা

লতা মঙ্গেশকর

Lyricist: সলিল চৌধুরী Composer: সলিল চৌধুরী 1 min read September 17, 2026

ও মোর ময়না গো,
কার কারণে তুমি একলা ?
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?
সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না ।।
ও মোর ময়না গো…

দূর দূর দূর দূর পানে আনমনে চাহিয়া
কি বিরাগের রাগিনী যাও গাহিয়া ।
সবুজে সবুজে ভরা বনানী
ফুরাবে ফাগুন বুঝি জানোনি,
হায়রে হায়রে বুঝি তা জানোনি ।।

ঝর ঝর ঝর দু নয়ন ঝরঝর ঝরায়ে
কেনো থাকো, বিষাদে মন ভরায়ে ।
যা কিছু হারায়ে গেল যাকনা
নীল আকাশে মেলো পাখনা,
দাওরে দাওরে মেলে পাখনা ।।

*

গান – ও মোর ময়না গো কার কারণে তুমি একলা
লিরিক্স – সলিল চৌধুরী

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali লতা মঙ্গেশকর সলিল চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *