
ও রাই কিসের অভিমান গো শ্যাম আসিয়াছে কুঞ্জবনে।।ধু।।
বিরাস বদনে শ্যাম দাঁড়ায় কুঞ্জবনে নয়ন তুলিয়া চাও পিয়ারী
বন্ধুয়ার পানে
গাথিয়া মালতীর মালা অতিশয় যতনে
শ্যাম চান্দের গলে দেও আনন্দিত মনে।
ভাবিয়া রাধারমণ বলে মিনতি বচনে
শ্যামচন্দে বিনয় করৈন ধরিয়া চরণে।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
