
কইন্যা গো আ’রির ঘরে না যাইও
প’রির ঘরে না যাইও
দয়াল আম্মা ও চাচীরে গালি না শুনাইও।
কইন্যা গো সকলের আগে উঠিয়া
সকলের আগে রান্ধিয়া
সকলের শেষে খাইও
দয়াল চাচীরে গালি না শুনাইও
দয়াল আম্মারে গালি না শুনাইও।
কইন্যা গো তোমার বাবার শখ, দূরে না দিবা বিয়া
আইতে যাইতে দেখতা তোমার চন্দ্র মুখ।
কইন্যা গো তোমার বড় ভাইয়ের বড় শখ, কাছে দিতা বিয়া
আইতে যাইতে দেখতা তোমার চন্দ্র মুখ।
কইন্যা গো আ’রির ঘরে না যাইও
প’রির ঘরে না যাইও
দয়াল আম্মা ও চাচীরে গালি না শুনাইও।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
