কও সজনী গুণমণি কার কুঞ্জে রইল

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

কও সজনী গুণমণি
কার কুঞ্জে রইল
আমার কুঞ্জে আসবে বলে
আমারে কইল ॥

আসবে বলে আশায় রইলাম
ফুলবিছানা সাজাইলাম
আশাতে নিরাশা হইলাম
নিশি শেষ হইল ॥

জ্বালাইয়া মোমের বাতি
জাগিয়া পুহাইলাম রাতি
আসিল না প্রাণের সাথি
উপায় কী বল ॥

করিম বলে কী করব আর
পুড়িয়া হইলাম আঙ্গার
বিচ্ছেদের আগুনে আমার
অঙ্গ ধইল ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *